নিজস্ব প্রতিবেদক | ০৭:২১ পিএম, ২০২৪-১০-২৮
দীর্ঘ ৪০ বছর পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈশিং এর কাছ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের জায়গা উদ্ধার করেছে বান্দরবান জেলা প্রশাসন। আজ (২৮ অক্টোবর) সোমবার, দুপুর ১২ টার দিকে বান্দরবান পৌর এলাকায় সাবেক পার্বত্য মন্ত্রী বীর বাহাদুরের ভেনাস রিসোর্টে দখল থেকে এই জায়গা উদ্ধার করা হয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডকে জায়গাটি বুঝিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, আরডিসি মিজানুর রহমান, বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবীবা মীরা, সহকারী কমিশনার (ভুমি) মো: ফয়সল উদ্দিন প্রমূখ। বান্দরবান জেলা কানুনগো মো: দেলোয়ার হোসেন বলেন, ১ একরের মতো জায়গা উদ্ধার করা হয়েছে। বান্দরবান জেলা প্রশাসনের আরডিসি মিজানুর রহমান বলেন, জায়গাগুলো জনপ্রশাসন মন্ত্রনালয় বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের। তাই এগুলো তাদেরকে হস্তান্তর করা হয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited